August 9, 2026, 9:33 am
মুন্সীগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জে সেলাই মেশিন, হুইল চেয়ার ও ভ্যান গাড়ি বিতরণ করেছে জেলা পরিষদ। রোববার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট ৪০জন নারীকে সেলাই মেশিন, ৪০ প্রতিবন্ধিকে হুইল চেয়ার ও ১১ জন শ্রমিকের হাতে ভ্যান গাড়ি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমশেদ বেগম, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. আব্দুল করিম, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জল, সদর কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক যথীন্দ্র মোহন তালুকদার ও জেলা পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মিলটন পুরকায়স্থ প্রমুখ।
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়রসহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরপাড়ের জেলা সুনামগঞ্জের অসহায় ও হতদরিদ্র এবং প্রতিবন্ধী মানুষজনের কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছেন। এই সরকার দেশের জনগনের প্রত্যক্ষ ভোটে তিন দশক ধরে রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকায় দেশের মানুষের দৈনন্দিন আয় রোজগার বেড়ে যাওয়ায় মানুষজন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন। মানুষজনের গড় মাথাপিছুঁ আয় বেড়েছে। এখন আর দেশে কোন মানুষকে না খেয়ে মরতে হয়না। তিনি বলেন এই প্রাণঘাতি করোনা ভাইরাসের পাশাপাশি তিন দফা বন্যায় সুনামগঞ্জের মানুষজন আক্রান্ত হয়ে কর্মহীন হলেও তাদের জন্য শেখ হাসিনার সরকারের ত্রান সহায়তা অব্যাহত রয়েছে। তাই এই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো সাধারণ জনগনকে অবহিত করতে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সকল স্তরের নেতাকর্মীসহ সহযোগি সংগঠনের সকল নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
তিনি আরো বলেন, এই জেলা পরিষদ সুনামগঞ্জের সর্বস্তরের মানুষজনের মধ্যে উন্মুক্ত রাখা আছে তাই যেকোন মানুষ যেকোন সময় কোন সমস্যা নিয়ে আসলে একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষজনের পাশে থাকার অঙ্গীকার পূর্ণব্যক্ত করেন নুরুল হুদা মুকুট।