September 20, 2026, 4:16 pm
শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে বায়েজিদ (৩) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টার দিকে উপজেলার রয়েড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বায়েজিদ রয়েড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।
শিশুটির নানা মোজাম্মেল মণ্ডল জানান, তার নাতি বায়েজিদ সকালে সবার অজান্তে খেলতে খেলতে কোনো এক সময় পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে। পুকুর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন।