August 9, 2026, 8:38 am

চকরিয়া হাসপাতালে যুক্ত হলো ২টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও ২০ শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন ইউনিট

চকরিয়া হাসপাতালে যুক্ত হলো ২টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও ২০ শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন ইউনিট

এম, রিদুয়ানুল হক, নিজস্ব প্রতিনিধি 

কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ এর উদ্যোগে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের অর্থায়নে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদুল হকের হাতে দু’টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা ও ০৫ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ। এছাড়া ২০ শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন ইউনিট স্থাপন সম্পন্ন করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালে ক্যানুলা দু’টি বুঝিয়ে দেন ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ’র নেতৃত্বে প্রতিনিধি দল।

ইউএনও তাবরীজ জানান, এই হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও সেন্ট্রাল অক্সিজেন ইউনিট অতি সংকটাপন্ন রোগীর চিকিৎসায় কার্যকর ভুমিকা পালন করবে। করোনা রোগীর সেবায় হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দেওয়া হয়েছে। ব্যয়বহুল এ প্রযুক্তির মাধ্যমে শ্বাসকষ্টে একজন মুমূর্ষু রোগীকে ৬০ লিটার পর্যন্ত অক্সিজেন সেবা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

করোনায় সংকটাপন্ন রোগীকে নিরবচ্ছিন্নভাবে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ব্যবহারের বিষয়ে তিনি বলেন, পর্যাপ্ত অক্সিজেন ব্যবস্থার সঙ্গে এ সেবা সম্পর্কযুক্ত। অত্যাধুনিক এ প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা পেতে হলে লিকুইড অক্সিজেন ট্যাংক জরুরি।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদুল হক বলেন, শ্বাসকষ্টে মুমূর্ষু রোগীর সেবায় হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা অত্যন্ত ফলদায়ক। এখন সংকটাপন্ন রোগীর চিকিৎসা চকরিয়াতেই সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com