August 9, 2026, 8:38 am

কক্সবাজারে সময় টিভির সাংবাদিক রুবেলকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা

কক্সবাজারে সময় টিভির সাংবাদিক রুবেলকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের সময় টিভির স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেলকে (৩০) কণ্ঠরোধ করে হত্যাচেষ্টা করা হয়েছে। এতে সে গুরুতর আহত হয়েছেন।

গত ৫ সেপ্টেম্বর(শনিবার) রাত সাড়ে ১২ টার দিকে কক্সবাজার জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

সাংবাদিক সুজাউদ্দিন রুবেল সময় টিভির পাশাপাশি স্থানীয় দৈনিক কক্সবাজারেও কাজ করেন। তিনি কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য।

শনিবার রাত সাড়ে ১২ টার দিকে দৈনিক কক্সবাজার পত্রিকায় কাজ শেষ করে বাড়ি ফেরার পথে জেলা পরিষদের সামনে হঠাৎ একদল দুর্বৃত্ত উৎ পেতে থাকে। সেখান থেকে একজন পেছন থেকে তাকে গলা টিপে ধরে। এক পর্যায়ে শ্বাসরুদ্ধ হয়ে সাংবাদিক রুবেল মাটিতে ঢলে পড়লে তখন দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে তাকে মোহাম্মদ ঈসমাইল নামে একজন পথচারী উদ্ধার করে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে যায়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মোহাম্মদ ঈসমাইল নামে ওই পথচারী বলেন, আমরা কয়েকজন জেলা পরিষদের পশ্চিম পাশে প্রেসক্লাবের সামনে দোকানে বসে চা খাচ্ছিলাম। ওই সময় তিনজন যুবককে হঠাৎ পালিয়ে যেতে দেখা যায়। একই সাথে একটি অটোরিকশাও যেতে দেখি, কিছু দূরে দেখা যায় এক ব্যক্তি মাটিতে পড়ে রয়েছে। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যাই। সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করা হয়েছে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

আহত সাংবাদিক রুবেল জানান, অফিসের কাজ শেষ করে হেটে বাড়ি যাচ্ছিলাম। ওই সময় হঠাৎ পেছন থেকে একজন ব্যক্তি এসে গলা টিপে ধরে। পরে তিনি মাটিতে ঢলে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ওই সময় অটোরিকশা চালক সহ চারজন ছিলেন বলে দাবী করেন তিনি।

তিনি আরও বলেন, তার পকেটে কিছু টাকা ছিল। কিন্তু দুর্বৃত্তরা টাকা নিয়ে যায়নি। তবে আইফোন সহ দুটি মোবাইল নিয়ে গেছে।

কক্সবাজার সদর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com