August 9, 2026, 9:37 am

পেকুয়ায় এবার হামলায় সদর আ’লীগের সভাপতি আহত

পেকুয়ায় এবার হামলায় সদর আ’লীগের সভাপতি আহত

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় এবার হামলায় আহত হয়েছেন সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি এম, আজম খান (৫৬)। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার জের ধরে সদর ইউনিয়নের সিরাদিয়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। গত কয়েক দিনের ব্যবধানে পেকুয়ায় ক্ষমতাসীন দল আ’লীগের একাধিক নেতা-কর্মীকে সন্ত্রাসী হামলায় জখম করা হয়েছে। গত এক সপ্তাহ আগে সদর ইউনিয়নের মইয়াদিয়া গ্রামে আ’লীগের ওয়ার্ড কমিটির সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন মুন্সীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। দিন দুপুরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে। একই কায়দায় সদর ইউনিয়ন আ’লীগ সভাপতি এম, আজম খানকেও হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। ৪ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৩ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এম,আজম খান সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ওই এলাকার মৃত জিন্নত আলীর পুত্র। স্থানীয় সুত্র জানায়, ওই দিন বিকেলে আজম খান নিজ বাড়ি সিরাদিয়া থেকে পেকুয়া বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে পূর্ব থেকে উৎপেতে থাকা একই এলাকার মোজাহের আহমদের পুত্র আবছার, তার ভাই আনসার, আক্কাছ, কাইছারসহ অজ্ঞাত দুবৃর্ত্তরা তাকে গতিরোধ করে। এ সময় তারা এম,আজম খানকে প্রাণনাশের উদ্দেশ্যে হামলা চালায়। তারা ক্ষমতাসীন দলের ওই নেতাকে কিল,ঘুষি,লাথিসহ মারধর করে। এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে টানা হ্যাঁছড়া করে নির্জন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় প্রত্যক্ষদর্শীরা এসে এম,আজম খানকে উদ্ধার করে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। সুত্র জানায়, ২০১৫ সালে সিরাদিয়ায় হামলা হয়েছিল। সে সময় অস্ত্রধারীদের ছোঁড়া গুলিতে এম, আজম খানের ভাইপুত্র নিহত হয়েছে। ওই ঘটনার সুত্র ধরে আসামী ও বাদীপক্ষের মধ্যে দফায় দফায় ঘটনা সংঘটিত হচ্ছে। গত তিন মাস আগে এম, আজম খান ও তার সহোদরদের টার্গেট করে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় পেকুয়া থানায় উভয়পক্ষের পাল্টাপাল্টি মামলাও হয়েছে। একটি পৃথক মামলায় এম,আজম খানের স্ত্রী, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ছাত্র আজম খানের ছেলেসহ পরিবারের একাধিক সদস্যকে আসামী করা হয়। এ দিকে পেকুয়ায় ক্ষমতাসীন দল আ’লীগের নেতা-কর্মীদের টার্গেট করে হামলা চলমান রয়েছে। গত তিন দিন আগে ছাত্রলীগ মগনামার সভাপতি মনছুর আলম নানককেও প্রাণনাশ চেষ্টা চালানো হয়েছে। পেকুয়ার সহকারী কমিশন ভূমি মিকি মারমার উপস্থিতিতে মগনামা বাইন্যাঘোনায় তাকে কিরিচ দিয়ে দুবৃর্ত্তরা প্রাণনাশ চেষ্টা চালায়। পেকুয়া থানার ওসি কামরুল আজম জানায়, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com