September 20, 2026, 6:02 am

পেকুয়া প্রবাসী ঐক্য পরিষদের ওমান শাখার নির্বাচন সম্পন্ন; সভাপতি-কাইসার হামিদ,সম্পাদক আরিয়ান খান।

পেকুয়া প্রবাসী ঐক্য পরিষদের ওমান শাখার নির্বাচন সম্পন্ন; সভাপতি-কাইসার হামিদ,সম্পাদক আরিয়ান খান।

রিয়াজ উদ্দিন,পেকুয়া
কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদের ওমান শাখার দ্বি-বার্ষিক নির্বাচন/২০ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮আগষ্ট) অনলাইনের মাধ্যমে এ নির্বাচন অনুষ্টিত হয়েছে। সকাল ১১টায় ভোট গ্রহন কার্যক্রম শুরু হয়। ওইদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৩১টি বিভিন্ন পদের জন্য মোট ১৭জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। এদের মাত্র ৮টি পদের জন্য তারা ভোট যুদ্ধে লড়েছেন। সহ-সভাপতি পদে ৩জন ও অন্যান্য পদে ২জন করে প্রতিদ্বন্ধিতা করেছেন।বাকি ২৩টি পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়েছেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাইসার হামিদ। তার প্রাপ্ত ভোট ৭৫। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো.মানিকুল ইসলাম মানিক পেয়েছেন ৩৬ ভোট। ৭২ ভোট পেয়ে সহ-সভাপতি হয়েছেন মো.ইদ্রিস মিয়া। তার প্রতিদ্বন্ধি শাখাওয়াত হোসেন ৩৪ ও মো.আমির হামযা পেয়েছেন ৫ ভোট। সাধারন সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আরিয়ান খান আরিফ। তার প্রাপ্ত ভোট ৮৬। তার প্রতিদ্বন্ধি রেজাউল করিম পেয়েছেন ২৫ ভোট। যুগ্ন-সম্পাদক হয়েছেন ওসমান আজাদ। তিনি পেয়েছেন ৭৩ ভোট। তার প্রতিদ্বন্ধি মো.আবুল হানিফের প্রাপ্ত ভোট ৩৮। অর্থ সম্পাদক পদে ৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন আবু তাহের। ৪১ ভোট পেয়েছেন অপর প্রাপ্তি রমিজ উদ্দিন। সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন সালাহ উদ্দিন। তিনি পেয়েছেন ৬৪ ভোট। অপর প্রাপ্তি নুসরাত খান শান্ত পেয়েছেন ৪৭ ভোট। ৬৮ ভোট পেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আবুল কাসেম। তার প্রতিদ্বন্ধি শওকত আলী পেয়েছেন ৪০ ভোট। ক্রীড়া সম্পাদক পদে লড়েছেন মো.ইসমাঈল। ৬৮ ভোট পেয়েছেন তিনি। প্রতিদ্বন্ধি লোকমান হাকিম পেয়েছেন ৪১ ভোট। মোট ১২৬ জন ভোটারের মধ্যে ১১৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এদের মধ্যে ১১১টি বৈধ ভোটার বলে ঘোষিত হয়েছে। ৫টি ভোটার বাতিল করা হয়েছে। বিনা প্রতিদ্বন্ধিতায় যারা বিজয়ী হয়েছেন তারা হলেন,সহ যুগ্ন-সম্পাদক নুরুল আলম, সহ-অর্থ সম্পাদক ছরওয়ার উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল শামা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আনিসুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হোসাইন মুহাম্মদ পারভেজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ টিপু,সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল,প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিন, সহ প্রচার সম্পাদক মিজানুর রহমান,সমাজকল্যাণ সম্পাদক মো.তোফায়েল, সহ সমাজকল্যাণ সম্পাদক গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জিয়াবুল করিম, চিকিৎসা সম্পাদক মো.আজাদ, সহ ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, আইন বিষয়ক সম্পাদক মো.ইব্রাহিম, প্রজেক্ট বাস্তবায়ন সম্পাদক আব্দুর রহমান ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো.নজরুল ইসলাম। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পেকুয়া শহীদ জিয়াউর রহনান উপকূলীয় কলেজের সহকারী অধ্যাপক ড.জাকির হোসেন হাওলাদার। সহকারী কমিশনার ছিলেন প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা মো.মোস্তফা, বেলাল উদ্দিন, ইসমাইল খান ও আজিজুল হক। প্রবাসী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম জানায়, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত পেকুয়ার ভাইদের নিয়ে অগ্রযাত্রা প্রবাসী ঐক্য পরিষদ সংগঠন সুচিত হয়েছে। এটা অরাজনৈতিক সংগঠন। মানবসেবায় এ সংগঠনের মুল লক্ষ্য উদ্দেশ্য। সে লক্ষ্যে আমরা কাজ করছি। ওমান শাখার নির্বাচন শেষ করেছি। সুষ্ট ও নিরপেক্ষভাবে অনলাইনের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। দুই বছর মেয়াদী কমিটি হবে। নির্বাচিত সকল নেতৃবৃন্দের শুভেচ্ছা জানাচ্ছি। বিজয়ী ও বিজীত সকলই ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়ে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com