August 28, 2026, 12:08 pm

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে পেকুয়ায় দুটি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি, ২ সহস্রাধিক মানুষ পানিবন্দী

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে পেকুয়ায় দুটি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি, ২ সহস্রাধিক মানুষ পানিবন্দী

রিয়াজ উদ্দিন,পেকুয়া:

পেকুয়ায় টানা বৃষ্টি ও সামুদ্রিক জোয়ারের পানি উপচে পড়ে ও ধাক্কায় দুটি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙ্গে পানি লোকালয়ে প্রবেশ করেছে। ২০ আগষ্ট (বৃহস্পতিবার) সকালে বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা ও পেকুয়া সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে পানি লোকালয়ে প্রবেশ করে।

ফলে অন্তত ৮ টি গ্রামের দুই সহ¯্রাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। খবর পেয়ে পেকুয়া উপজেলা যুবলীগ সম্পাদক মোহাম্মদ বারেক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। জানা যায়, টানা বৃষ্টি ও সামুদ্রিক জোয়ারের পানির ধাক্কায় বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে অন্তত ৫ টি গ্রামের দুই হাজারেরও বেশী মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ওই এলাকার বুধামাঝিরঘোনা, পূর্ব বুধামাঝিরঘোনা, পশ্চিম বুধামাঝিরঘোনা, জালিয়াকাটা, দক্ষিণ বুধামাঝিরঘোনার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ওই এলাকার কৃষকের রোপা চারা গাছ পানিতে তলিয়ে গেছে। বেড়িবাঁধ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এলাকার লোকজন খাদ্য সংকটে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এ দিকে পেকুয়া সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে পানি লোকালয়ে প্রবেশ করায় অন্তত ৩ গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষ করে চরপাড়া, মৌলভীপাড়া, সুতাবেপারীপাড়া পানিতে তলিয়ে গেছে। সেখানকার বসতবাড়িতে পানি ঢুকছে। ওই এলাকার কৃষকের রোপিত চারা গাছ পানির নীচে তলিয়ে গেছে।

এ দিকে স্থানীয় কৃষকরা জানান, ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ জরুরী ভিত্তিতে নির্মাণ না করলে কৃষকদের হাজার হাজার একর জমি রোপা চারা গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ ব্যাপারে যুবলীগ সম্পাদক মো: বারেক জানান, আমি বুধামাঝিরঘোনা বেড়িবাঁধ পরিদর্শন করেছি। এ ব্যাপারে চকরিয়া-পেকুয়ার এমপি জাফর আলমের সাথে কথা বলেছি।

পাউবোর কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের সাথেও কথা বলেছি। তারা জরুরী ভিত্তিতে বেড়িবাঁধ সংষ্কার করে পানি থেকে রক্ষা করার পরামর্শ প্রদান করেন। পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের এসও এর সাথে কথা বলে জানা যায়, তাদের বিভাগ থেকে জরুরী ভিত্তিতে বেড়িবাঁধ সংষ্কারের উদ্যোগ নিবেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com