August 28, 2026, 1:54 pm
নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যােগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দরিদ্র অসহায় নিম্নবিত্ত মানুষদের ভোজন করানো হয়। চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বার এর সভাপতিত্বে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান মোঃ ইসমাঈল হক চৌধুরী ফয়সাল এর তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, আনোয়ার আজম। আরো উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিভাগীয় প্রধান গাজী ইফতেখার হোসেন ইমু সহ প্রায় ২৫ জন স্বেচ্ছাসেবক।