August 9, 2026, 7:33 am

মগনামায় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা যারা ঘাতকতা করছে এদেরকেও বিচারের আওতায় আনতে হবে

মগনামায় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা যারা ঘাতকতা করছে এদেরকেও বিচারের আওতায় আনতে হবে

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় মগনামা ইউনিয়ন আ’লীগের উদ্যোগে অনুষ্টিত শোক সমাবেশে বক্তারা বলেছেন, শোককে শক্তিতে রুপান্তর করতে হবে। আ’লীগ না থাকলে আমাদের রাষ্ট্রব্যবস্থা বিপন্ন হয়ে যাবে। থাকবে না মানচিত্র ও লাল সবুজের পতাকাটুকু। সাম্প্রদায়িক শক্তি রবীন্দ্র নাথের সেই সোনার বাংলা জাতীয় সঙ্গীতটিও নিষিদ্ধ করেছিল। আমরা স্পষ্ট বলছি আ’লীগ এ দেশের নিপীড়িত মানুষের সংগঠন। সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষা করতে হলে আ’লীগকে আরও শক্তিশালী হতে হবে। ১৫ আগষ্ট জাতির মহান নেতা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। তৎকালীন রাষ্ট্রদূত হুমায়ুন রশিদের সহযোগিতায় বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বেলজিয়াম থেকে জার্মানীতে যান। পৃথিবীর কোন রাষ্ট্র এদের নিরাপত্তা দিতে পারেনি। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একমাত্র নেত্রী এ ২ জনকে নিজ মেয়ের মত আশ্রয় দিয়েছে। আমরা বলছি বঙ্গবন্ধুকে যারা খুন করেছে এরা নিষ্টুর ঘাতক। ঘাতকের অনুসারীরা এখনো আ’লীগে মিশে গেছে। তারা ৭৫ এর মতো কঠিন ছোবল মারতে এখনো উৎপেতে আছে। আমরা আহবান করছি যারা আ’লীগকে নিয়ে ষড়যন্ত্র করছে বিভক্তি করছে এরা আরো ভয়ানক ঘাতক। এদেরকে চিহ্নিত করতে হবে। কারা মগনামায় আ’লীগের কর্মীদের হৃদয়করণ করছে, আঘাত করছে অস্ত্র দিয়ে আ’লীগের নেতা-কর্মীদের জেলে পাঠাচ্ছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এরা নতুন প্রজন্মের খন্দকার মোস্তাক। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা আহবান করে মগনামা ইউনিয়ন আ’লীগ। বিকেলে মগনামা উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান খাইরুল এনাম। প্রচার ও প্রকাশনা সম্পাদক আশেক বিন জলিলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজিম বাবুল, সহসভাপতি নাজিম উদ্দিন, সহসভাপতি সাবেক ছাত্রনেতা খোরশেদুল ইসলাম, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) সাংবাদিক মুহাম্মদ হাসেম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক নুরুল আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা কহিনুর ইসলাম মজিদী, সাবেক নেতা মোজাম্মেল হক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মগনামা ইউপির প্যানেল চেয়ারম্যান ও সহসভাপতি আলমগীর, আ’লীগ নেতা আক্তার আহমদ, নুরুন্নবী, আনোয়ার, গোলাম রব্বান, কামাল হোসেন, আবদুল কুদ্দুস, জাফর মেস্ত্রী, ভেট্রো মেস্ত্রী, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, আবু ছিদ্দিক বাদশাহ, আবুল কাসেম, মোস্তাক মিয়া, সেলিম উদ্দিন, জাফর আলম, ফরিদুল আলম, বদ, আবদুল খালেক, ইলিয়াস মাঝি, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ চৌকিদার মোস্তাক আহমদ, যুবলীগ নেতা জিয়াউর রহমানসহ ইউনিয়ন আ’লীগ, বিভিন্ন ওয়ার্ড আ’লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ওই দিন ইউনিয়ন আ’লীগ দিনব্যাপী কর্মসূচী পালন করে। সকালে জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত, খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com