August 9, 2026, 8:40 am

পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসায় জাতীয় শোক দিবস পালিত

পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসায় জাতীয় শোক দিবস পালিত

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামীয়া আলিম মাদ্রাসার উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে মহান জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষে মাদ্রাসা হলরুমে আলোচনা সভা, খতমে কোরআন, দোয়া মাহফিল, হামদ, নাত ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুর রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গণি, সিনিয়র শিক্ষক দেলোয়ার হোছাইন, সিনিয়র শিক্ষক রিয়াজ উদ্দিন। অনুষ্টান পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মিজানুর রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাংলাদেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু জনগনের অর্থনৈতিক মুক্তির জন্য সারাজীবন সংগ্রাম করে গেছেন। ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ প্রতিষ্টা করা তার স্বপ্ন ছিল। তাই আমাদের দায়িত্ব হবে বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করে বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধশালী দেশে পরিনত করা। যারা বঙ্গবন্ধুকে খুন করেছে তাদের যথাযথ শাস্তি দাবী করা হয়। আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে বঙ্গবন্ধু ও স্বপরিবারে নিহত শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচানা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুর রশিদ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com