August 9, 2026, 9:37 am

পেকুয়ায় চেয়ারম্যান মেধা বৃত্তি পরীক্ষায় পুরষ্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

পেকুয়ায় চেয়ারম্যান মেধা বৃত্তি পরীক্ষায় পুরষ্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রিয়াজ উদ্দিন, পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় মগনামায় চেয়ারম্যান মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টান শেষ হয়েছে। চেয়ারম্যান মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের সনদ ও সম্মাননা ক্রেস্টও প্রদান করা হয়েছে। ১২ আগষ্ট (বুধবার) সকাল ১১ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মেধা বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের এ অনুষ্টান অনুষ্টিত হয়। চেয়ারম্যান মেধা বৃত্তির প্রবর্তক মগনামা ইউপির চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য দেন পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালামত উল্লাহ। মগনামা শিক্ষা, সাহিত্য, সংষ্কৃতি ও ক্রীড়া পরিষদের সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মগনামা শাহরশিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও: মোহাম্মদ নুর, মগনামা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু বকর ছিদ্দিক, উত্তর মগনামা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেসুর রহমান, পেকুয়ার গণমাধ্যম কর্মী সাংবাদিক নাজিম উদ্দিন, সাংবাদিক গিয়াস উদ্দিন, সাংবাদিক জালাল উদ্দিন, আয়োজক সংস্থার সদস্য আজগর হোছাইন।কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মাইমুনা জন্নাত। এ সময় উপস্থিত ছিলেন মগনামার ইউপির সদস্য আজিজুল হক, জাইদুল হক, জসিম উদ্দিন, শাহেদুল ইসলাম, নুর মোহাম্মদ মাদু, ফাতেমা নার্গিস, ফারজানা শহীদ মুন্নী,আয়োজক সংস্থার সদস্য মুবিনুল হক,পারভেজ উদ্দিন নিশান, চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী নেজামুল ইসলাম মুজাহিদ। এ ছাড়া মগনামার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান, সহকারী শিক্ষক, ইউনিয়ন পরিষদ সদস্য, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সুত্র জানায়, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর চেয়ারম্যান মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়। মগনামা ইউপির চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম ওই বৃত্তির উদ্ভাবক ও প্রধান পৃষ্টপোষক। মগনামা উচ্চ বিদ্যালয়ের শ্রেনীকক্ষে গত বছরের ২৮ ডিসেম্বার ওই বৃত্তি অনুষ্টিত হয়েছিল। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের এ বৃত্তি ছিল আন্ত:ইউনিয়ন ভিত্তিক। সুত্র জানায়, চেয়ারম্যান মেধা বৃত্তি পরীক্ষায় ওই ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে ২৯৮ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। চলতি বছরের ১২ আগষ্ট চেয়ারম্যান মেধা বৃত্তি পরীক্ষায় ফল প্রকাশ হয়েছে। উত্তীর্ণদের মাঝে সনদ ও নগদ অর্থের চেক প্রদান করা হয়েছে। মোট উত্তীর্ণ শিক্ষার্থী ২৮ জন। এর মধ্যে এ প্লাস পেয়েছে ৩ জন, এ পেয়েছে ৬ জন, এ মাইনাস পেয়েছে ৬ জন। এ ছাড়া বি পেয়েছে ১৩ জন। চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম তার বক্তব্যে বলেছেন, মগনামাকে নিয়ে আমরা ভবিষ্যত পরিকল্পনা অংকন করেছি। চেয়ারম্যান মেধা বৃত্তি ওই পরিকল্পনার একটি অংশ মাত্র। শিক্ষা, সংস্কৃতির বিকাশ না ঘটলে আমরা কখনো উচ্চ সমৃদ্ধির দিকে যেতে পারব না। শিক্ষা হচ্ছে মৌলিক অধিকার। জাতি সত্তার বিকাশ সাধিত হলে যে সময় তরুণরা সুশিক্ষিত হবেন। মগনামায় আমরা বৃত্তির অগ্রযাত্রা সূচিত করেছি। সে ধারা অব্যাহত রাখতে আমরা সুদুর প্রসারী পরিকল্পনা নিয়েছি। শিক্ষা, চিকিৎসার জন্য সর্বাধিক নীতিকে প্রাধান্য দেওয়া হবে। উচ্চ শিক্ষা অধ্যয়নের জন্য যে সব শিক্ষার্থী চট্টগ্রাম শহরে অবস্থান করবে এদেরকে নিয়ে একটি সেল গঠন করা হবে। এদের খাওয়া, থাকা ও শিক্ষা অর্জন নিয়ে এই সেলটি সেখানে কাজ করবে। এ ছাড়া চিকিৎসার জন্য একটি সহায়তা সেলও গঠন করা হবে। এ প্রক্রিয়া এখন চলমান

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com