August 9, 2026, 9:38 am
এম, রিদুয়ানুল হক, চকরিয়া, কক্সবাজারঃ
সারাদেশব্যাপী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় চকরিয়া উপজেলায় অসাধারণ সাফল্য অর্জন করেছে চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থীরা।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের বলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমার স্কুলের শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। এই সাফল্যের জন্য তিনি মহান রবের কাছে শোকরিয়া আদায় করেন এবং সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
সাফল্য অর্জনকারী শিক্ষার্থীরা হলো-
ক- গ্রুপঃ-
১. বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আল জিসান
২। কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করে ৭ম শ্রেণির শিক্ষার্থী – নুর- ই-নাজাত দিবা।
খ -গ্রুপঃ-
১. কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করে ৯ম শ্রেণির শিক্ষার্থী সেলিয়ার হোছাইন সেলভিয়া
২. বঙ্গবন্ধুর ভাষণে প্রথম স্থান অর্জন করে ৯ম শ্রেণির শিক্ষার্থী সেলিয়ার হোছাইন সেলভিয়া
৩. দেশাত্ববোধক গানে ২য় স্থান অর্জন করে ৯ম শ্রেণির শিক্ষার্থী প্রত্যয় দাশ অরন্য।