August 9, 2026, 8:39 am

কালিয়াকৈরে পুকুরে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

কালিয়াকৈরে পুকুরে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঝেঞ্জিচালা এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন । আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে মৌচাক পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে বাড়ির পাশে ৪ বন্ধু গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হাকিম(১৪) ও মোস্তাকিন হোসেন(১০) উপজেলার ঝেঞ্জিচালা এলাকার আনোয়ার হোসেনের ছেলে ।
মধ্যপাড়া ইউনিয়নপরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার সারোয়ার আলম জানান, চাঁদপুরের মতলব থানার মৈইশমারী গ্রাম থেকে আনোয়ার হোসেন ও স্ত্রী সন্তানসহ কিছুদিন জমিক্রয় করে বাড়ী করতে জন্য এই এলাকায় বসবাস শুরু করে। নিহতরা দুই ভাই স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশুনা করতো । দুপুরে ৪ বন্ধু মিলে বাড়ি পাশে পুকুরে গোসল করতে গিয়ে গভীর পানিতে তিন বন্ধু ডুবে যায় । অপরজন বাড়ীতে এসে খবর দিলে স্থানীয় গিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করে । অন্যজনকে হাসপাতালে পাঠায়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com