September 20, 2026, 3:50 pm
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে তার শোবার ঘর থেকে লাশ উদ্ধার করে করে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী হৃদয় হোসেন পলাতক রয়েছেন।
আড়াইহাজার থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) রিয়াদ জানান, উপজেলার কাইমপুর গ্রামের হৃদয় হোসেনের ২য় স্ত্রী হোসনেয়ারা। তার বাবার বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের কোনাপাড়ায়। মাত্র এক মাস আগে হৃদয়ের সাথে হোসেনেয়ারার বিয়ে হয়। এরপর তারা উপজেলার তিন গাঁও গ্রামে যুবরাজ আ: রাজ্জাক নামে এক ব্যাক্তির বাসায় ভাড়া থাকতেন। পারিবারিক কলহের জের ধরে হোসনেয়ারারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ রোববার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।