August 9, 2026, 9:38 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় সেনাবাহিনীর (অব:) সার্জেন্ট নাছির উদ্দিন (৪৫) ছুরিকাঘাত হয়েছে। ৭ আগষ্ট (শুক্রবার) রাত ১২ টার দিকে সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকার মৃত গুলু মিয়ার পুত্র নাছির উদ্দিন ২০১৯ সালে ৯০ শতক জমি স্থানীয় ইয়াসিন চৌং থেকে জায়গা ক্রয় করে ভোগ দখল আসছিলেন। ওই দিন রাতে একই এলাকার মৃত সিরাজদৌল্লাহর পুত্র শাহজালাল, শাহজালালের পুত্র জাহেদুল ইসলাম, মৃত নুরুল আলমের ছেলে নুরুল আবছার, মৃত সিরাজ দৌল্লাহর পুত্র আনোয়ারুল আজিম, মৃত আবদুল মালেকের পুত্র মীর কাসেমসহ অজ্ঞাত আরো ৭/৮ জন লাঠিসোটা ও ধারালো অস্ত্র স্বস্ত্র নিয়ে ওই অব: সার্জেন্ট নাছির উদ্দিনের জমি জবর দখলের কুমানসে ধান রোপন করার চেষ্টা করে। এ সময় সেনাবাহিনীর অব: সার্জেন্ট নাছির উদ্দিন বাধা প্রদান করলে তাকে দুবৃর্ত্তরা ঘিরে ফেলে। এ সময় দুবৃর্ত্তরা ধারালো অস্ত্র স্বস্ত্র নিয়ে তাকে পিটিয়ে ও ছুরি দিয়ে তার বুকে ও হাতে মারাত্মক জখম করে। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত নাছির উদ্দিনের স্ত্রী মর্জিনা ইয়াসমিন জানান, তারা এর আগেও আমার স্বামী থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল। নচেৎ ওই জমি ছেড়ে দেয়ার হুমকি প্রদান করে। পেকুয়া থানার ওসি কামরুল আজম জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।