September 19, 2026, 8:38 pm
ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ে বাসচাপায় আলাউদ্দিন শেখ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা মাহাবুব নামে এক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার ঢাকা-আরিচা মহাসড়কের কচমচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন শেখ রাজবাড়ি জেলার কালুখালি থানার গরিয়ানা এলাকার আমিন শেখের ছেলে।
পুলিশ জানায়, রাজবাড়ি থেকে মোটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার সময় কচমচ এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি বাসচাপায় মোটরসাইকেলে থাকা আলাউদ্দিন শেখ ঘটনাস্থলে নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানা অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা জানান, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।