August 9, 2026, 10:43 am
পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় হতদরিদ্র ৯১ পরিবার ত্রান পেল উপজেলা প্রবাসি একতা সংঘের। ঈদ-উল আযহা উপলক্ষে ও করোনা সংক্রম পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া বেকার ও হতদরিদ্র জনগোষ্টীর পাশে দাঁড়াল প্রবাসি একতা সংঘ।
বৃহষ্পতিবার (৩০ জুলাই) দুপর আড়াইটার দিকে সদর ইউপির ৪৬জন নারী পুরুষকে ত্রান সামগ্রী বিলি করা হয়েছে। পেকুয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপকারভোগিদের ত্রান সামগ্রী হাতে তুলে দিয়েছেন।
একইভাবে এ সংগঠনের পক্ষ থেকে বিকেল ৪টার দিকে শিলখালী ইউপির ৪৫জন দরিদ্র পরিবারকে ত্রান দিয়েছেন। শিলখালী উচ্চ বিদ্যালয় ষ্টেশনে এদিন একতা সংঘ ত্রান বিতরন করেছেন।
জানা গেছে পেকুয়া উপজেলা প্রবাসি একতা সংঘ ধারাবাহিক ত্রান বিতরন কার্যক্রম অব্যহত রেখেছেন।
গত তিনদিনে সংগঠনের পক্ষ থেকে উপজেলার বারবাকিয়া,রাজাখালী,মগনামা,উজানটিয়া ইউপিতে ৩৬০পরিবারকে ত্রান বিলি করেছেন।
জানাগেছে,এসব ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে তেল ২লিটার,আলু ২কেজি,চাল ৫কেজি,ডাল ১কেজি ও পিঁয়াজ ২কেজি। এদিকে প্রত্যন্ত এলাকা থেকে ত্রান নিতে আসা প্রত্যেক উপকারভোগিদের গাড়ি ভাড়া দিয়েছেন ওমান প্রবাসি জাহাঙ্গীর আলম। তিনি জন প্রতি ১শত টাকা গাড়িভাড়া দিয়েছেন।
জানাগেছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা পেকুয়ার বাসিন্দাদের নিয়ে আত্ম প্রকাশ ঘটে পেকুয়া উপজেলা প্রবাসি একতা সংঘ। কয়েক মাস আগে প্রবাসিদের নিয়ে মানবতার সংগঠন প্রবাসি একতা সংঘের পথচলা শুরু হয়েছে।