August 9, 2026, 2:27 pm
এম, রিদুয়ানুল হক, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে চকরিয়া পৌর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৪ টি দোকান ও ৪৩ জনকে ৩১টি মামলায় ৫,৫০০ অর্থদন্ড প্রদান করা হয়।
২৯ জুলাই (বুধবার) চকরিয়া পৌর এলাকায় সংক্রামণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।
ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ জানান, স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় এবং সংক্রামণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী চকরিয়া পৌর এলাকায় ৪ টি দোকান ও মাস্ক না পরায় ৪৩ জনকে মোট ৩১টি মামলায় ৫,৫০০/- অর্থদন্ড প্রদান করা হয়েছে। মাস্ক ছাড়া চলাচলকারী জনগণকে মাস্ক পরতে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
এসময় উপজেলা আইসিটি টেকনিশিয়ান এরশাদুল হক উপস্থিত ছিলেন।