August 9, 2026, 7:35 am

পেকুয়ায় ৯৬পিস ইয়াবাসহ দুই যুবক আটক

পেকুয়ায় ৯৬পিস ইয়াবাসহ দুই যুবক আটক

পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় ফরিদ উদ্দিন পুতু ও মোঃ ইলিয়াছ নামে দুই ব্যক্তিকে ৯৬পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বুধবার (২২জুলাই)রাতে পেকুয়া থানার উপ-পরিদর্শক কাজি আবদুল মালেক ও সঞ্জিত চন্দ্র নাথের নেতৃত্বে পুলিশ দল পৃথক অভিযান চালিয়ে পুতুকে সরকারি হাসপাতাল সামনে থেকে ও ইলিয়াছকে নন্দীর পাড়া থেকে আটক করে। আটককৃত পুতু পেকুয়া সদর ইউপির চৌমহুনীস্থ আদর্শ পাড়ার মৃত রশিদ আহমদের ছেলে ও মোঃ ইলিয়াছ নন্দীর পাড়ার মৃত দলিলুর রহমানের ছেলে। উপ-পরিদর্শক সনজিত চন্দ্র নাথ বলেন, গোপন সংবাদে জানতে পারি গ্রেপ্তার পুতু ইয়াবা বিক্রির জন্য পেকুয়া সরকারি হাসপাতালের সামনে অবস্থান করছে। পুলিশ তাকে আটক করে তার দেহ তল্লাশি করলে ৫৪ পিস ইয়াবা পাওয়ায় যায়। উপ-পরিদর্শক কাজি আবদু্ল মালেক বলেন, মোঃ ইলিয়াছ ইয়াবার পাইকারী ও খুচরা বিক্রেতা। এমন তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে ৪২ পিস ইয়াবাসহ তাকে আটক করি। পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ধৃত ব্যক্তি পুতু ও ইলিয়াছ দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। পুলিশ তাদের আটকের চেষ্টা করে আসছিল। অবশেষে ইয়াবাসহ তাদেরকের আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, পেকুয়া কোন ধরণের মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। মাদক ব্যবসায়ীদের জন্য যারাই তদবির করবে তাদেরকেও চিহিৃত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com