August 9, 2026, 7:33 am
গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এর স্ত্রীর লায়লা আরজুমান্দ বানুর রুহের মাগফেরাত কামনায় কালিয়াকৈর উপজেলা উলামা কল্যাণ পরিষদ ও পৌর উলামা কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ই জুলাই) যোহর নামাজবাদ পৌরসভার ৭নং ওয়ার্ডের হরিনহাটি এলাকার ( এপেক্স ফুটওয়্যার লিমিটেড সংলগ্ন) জামিয়া মাদানিয়া আরাবিয়া হানাফিয়া মাদ্রাসা ও এতিমখানা এর সেমিনার হলে এ মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
উক্ত অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মুরাদ কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আসাদুল্লাহ বাবু সাধারণ সম্পাদক জামিয়া মাদানিয়া আরাবিয়া হানাফিয়া মাদ্রাসা ও এতিমখানা, মোঃ সায়েদুর রহমান লিটন সিনিয়র সহ-সভাপতি জাতীয় শ্রমিক লীগ কালিয়াকৈর উপজেলা, আরো উপস্থিত ছিলেন উলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা মণ্ডলী এবং কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ।
উক্ত অনু্ষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা মোঃ সালাহ উদ্দিন উপদেষ্টা অত্র পরিষদ, মাওঃ ওয়াহিদুজ্জামান উপদেষ্টা অত্র পরিষদ, মাওঃ মোঃ নজরুল ইসলাম সভাপতি অত্র পরিষদ, অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ মোঃ জয়নাল আবেদীন, উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুল সামাদ সিনিয়র সহ-সভাপতি অত্র পরিষদ।উক্ত অনু্ষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবর্গ।