August 28, 2026, 12:08 pm
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় শোক সভায় বক্তারা বলেছেন, আগুন নিয়ে খেলবেন না। আ’লীগকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন। আপনি জামায়াত-বিএনপি লেলিয়ে দিয়ে আ’লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন সেটি আমরা মেনে নিবনা। অনেক হয়েছে। এখন পিঠ দেয়ালে ঠেকে গেছে। সামনের দিকে যাওয়া অথবা ছোবল মারা ছাড়া আর কোন পথ নেই। শেখ হাসিনা আপনাকে নেতা বানিয়েছেন। মর্যাদা ও সম্মানী করেছেন।
কিন্তু তার মানে এই নয় যে, আপনি জামায়াত-বিএনপি ও আ’লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রশাসন লেলিয়ে দিয়ে নেত্রীর রাজনীতিকে দেউলিয়া করবেন। আমরা সংগ্রামী মানুষ। মগনামায় দুটি ধারা প্রবর্তিত ছিল। একটি ধারা ছিল নিপীড়িত মানুষের পক্ষে সংগ্রাম। অপর ধারাটি ছিল শোষকের ধারা। বঙ্গবন্ধুর আদর্শ ছিল শোষিত মানুষের পক্ষে সংগ্রাম করা। আমরা আ’লীগরা ছিলাম নিপীড়িত মানুষের অধিকারের পক্ষে।
আর আজকে যারা আ’লীগকে জুলুম নির্যাতন করছে উন্নয়ন ও সরকারের সুযোগ সুবিধা থেকে আ’লীগকে বঞ্চিত করছে তারা সেই সময়ও জুলুমের ধারা মগনামায় প্রবর্তিত করে। আমরা শোক সভা থেকে সাবধান করছি আ’লীগকে নিয়ে খেলা বন্ধ করুন। যারা বেঈমানী করেছে এরা বিশ^াসঘাতক হিসেবে নিকৃষ্ট স্থানে অধিষ্টিত। ধিকৃত হয়েছে জাতি ও মানুষের কাছে। আমরা শেষ হয়ে যায়নি।
সতর্ক করছি আ’লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র থেকে বিরত থাকুন। না হয় রাস্তায় নেমে জ¦ালাব আগুন। ১৭ জুলাই (শুক্রবার) মগনামায় এক স্মরণ সভা অনুষ্টিত হয়েছে। ৫ নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক প্রয়াত আবু মকছুদ প্রকাশ মকছুদ মিস্ত্রীর স্মরণে এক শোক সভা সম্পন্ন হয়েছে। ওই দিন বিকেলে মগনামা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্টিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আ’লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ খাইরুল এনাম।
৫ নং ওয়ার্ড আ’লীগ ওই শোক সভা আহবান করে। ওয়ার্ড আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক আশেক বিন জলিলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ’লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) সাংবাদিক মুহাম্মদ হাসেম, সহসভাপতি ও সাবেক ছাত্রনেতা খোরশেদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা কিংস্টন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগ নেতা আবুল কালাম, ছরওয়ার উদ্দিন, মুহাম্মদ সেলিম, গোরা বাদশাহ, ওয়ার্ড আ’লীগ সভাপতি রুহুল আমিন, ইউনিয়ন আ’লীগ নেতা এছারুল হক, আবদুল খালেক, গিয়াস উদ্দিন, যুবলীগ নেতা শামশুল আলম, ছাত্রলীগ নেতা হেলাল উদ্দিন, মুহাম্মদ আইয়ুব প্রমুখ।
ওই দিন ওয়ার্ড আ’লীগ আবু মকছুদ স্মরণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মকছুদ মিস্ত্রীর স্মৃতিচারণ করে বক্তারা বলেছেন, তার মৃত্যুতে আ’লীগ একজন আদর্শিক মানুষকে হারিয়েছে। ওই দিন দোয়া মাহফিলও হয়েছে। ইউনিয়ন আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাও: কুহিনুর ইসলাম মজিদী দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেছেন।
মোনাজাত পরিচালনায় আবু মকছুদ ছাড়াও প্রয়াত জাতীয় নেতা সাবেক গভর্ণর এড.জহিরুল ইসলাম, জেলা আ’লীগ সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক মাষ্টার ওমর ফারুক বাবুল, ১ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি প্রয়াত ডা: দেলোয়ার হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা চাওয়া হয়েছে।