August 9, 2026, 7:47 am

ক্ষুদে বার্তায় ইউএনও’র ত্রাণ সহযোগিতা পেল অসহায় পরিবার

ক্ষুদে বার্তায় ইউএনও’র ত্রাণ সহযোগিতা পেল অসহায় পরিবার

কুতুবদিয়া প্রতিনিধিঃ

কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের অসহায় পরিবারে ত্রাণ সহযোগিতা দিয়ে মানবতার নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন ইউএনও জিয়াউল হক মীর।

মোছাম্মৎ নুরুজাহানের স্বামী মো, কাইচার বেশ দীর্ঘ দিন অসুস্থ থাকায় চার মেয়ে এক ছেলেকে নিয়ে অভাব অনহারে খুব কষ্টে মানবেতর জীবনযাপন করে আসছে ।অভাব অনটনে পরিবার কষ্টে চললেও ছাড়তে দেয়নি ছেলে মেয়ের পড়াশুনা।

প্রথম মেয়ে আলীম প্রথম বর্ষ, দ্বিতীয় মেয়ে এস এস সি পরীক্ষার্থী, তৃতীয় মেয়ে অষ্টম শ্রেণী, চতুর্থ মেয়ে পঞ্চম শ্রেণী, ছেলে অষ্টম শ্রেণি অধ্যয়ন করছে । অভাব অনাহারে জীবন পার করছে বটে তবুও ছেলেমেয়েদেরকে শিক্ষিত করে মানুষের মত মানুষ গড়তে চায় মা নুরজাহান।

এবিষয়ে ১২জুলাই কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও)’র মেসেঞ্জারে একটি ক্ষুদে বার্তা পাঠান লেমশীখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল। মানবতাবাদী ইউএনও জিয়াউল হক মীর সাহায্যের আবেদনে সঙ্গে সঙ্গে সাড়া দেন এবং অসহায় নুরজাহানের পরিবারে সাধ্যমত ত্রাণ সহযোগিতা দিয়ে মানবতার উজ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। এ খবর ছড়িয়ে পড়লে সচেতন মহলে ইতিবাচক সাড়া জাগে ইউএনওর এমন মহৎ কাজ নিয়ে।

মোঃ রুবেল জানান, আমি ইউএনও স্যারের মেসেন্জারে অসহায় পরিবারে সহযোগিতার কথা বলায় সাথে সাথে সাড়া দেন। ইউএনও স্যার নুরজাহানকে উপজেলা কার্যালয়ে ডেকে চাল, ডাল, আটা, মটর, চিনি, চিড়াসহ খাদ্য সামগ্রী তুলে দেন এবং পরবর্তীতে আরো সাহায্য সহযোগিতার আশ্বস্ত দেন । স্যারের এই উদারতা দেখে এলাকাবাসী খুব আনন্দিত হয়েছে। এমন মহৎ কাজের জন্য আমি স্যারকে ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতেও ইউএনও স্যার অসহায় উক্ত পরিবারের পাশে থাকবেন এমনটি প্রত্যাশা করছি। ইউএনও স্যারের জন্য শুভ কামনা ও দোয়া রইল।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com