August 9, 2026, 8:38 am

কালিয়াকৈরে বৃষ্টির কারণে জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত

কালিয়াকৈরে বৃষ্টির কারণে জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত


গাজীপুরে কালিয়াকৈর পৌর এলাকার বিভিন্ন স্থানে হালকা বৃষ্টির কারণে প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত। বিভিন্ন পাড়া মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

শনিবার ভোর থেকে টানা তিন ঘণ্টার বৃষ্টির পানিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কালিয়াকৈর পৌর এলাকার ৭নং ওয়ার্ডের হরিনহাটি, বিশ্বাস পাড়া এলাকায় প্লাবিত হয়ে শত শত লোক পানিবন্দি হয়ে পড়েছে। বৃষ্টির কারণে জলাবদ্ধতা রাস্তাঘাট ও অভ্যন্তরীণ রাস্তা বৃষ্টির পানিতে ডুবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। একদিনের টানা ভারী বর্ষণে পৌর এলাকার বাজারসহ বিভিন্ন এলাকার প্লাাবিত হয়ে ঘর বন্দি হয়ে পড়েছে মানুষ। বাসার ভারাটিয়াদের রুমে পানি ঢুকে নষ্ট হচ্ছে, আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র।

এদিকে টানা তিন ঘণ্টার বৃষ্টির কারণে কলকারখানার শ্রমিকদের যেতে হচ্ছে ময়লা আবর্জনা সহ কলকারখানার কেমিক্যাল মিশ্রিত পানি পেরিয়ে।
এলাকাবাসীর মধ্যে শহীদুল ইসলাম জানান পৌর এলাকায় বিভিন্ন স্থানে ময়লা ড্রেনেজের যথাযথ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।আর যেসব জায়গায় ড্রেনেজ ব্যবস্থা থাকলে ও পৌরসভার কতৃপক্ষের নেই পরিস্কার করার উদ্যোগ।
এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিল শামসুল আলম সরকার জানান কালামপুর,সুরিচালা, বিশ্বাস পাড়া ,হরিনহাটি ,চান্দরা পল্লীবিদ্যুৎ,বাড়িইপাড়ার কারিকর এলাকায় একটি মাত্র পানি নিষ্কাশনের লাইন থাকায় বৃষ্টি পানি সহজেই যেতে পারে না।যদি বিকল্প হিসেবে আরেকটি পানি নিষ্কাশনের জন্য লাইনের ব্যবস্থা করা হয় তাহলে জলাবদ্ধতা অনেকটাই কমে যাবে। তবে যেসব জায়গায় বৃষ্টির পানিতে রাস্তা ঘাট ডুবে গেছে সেসব এলাকায় আমরা জনবল নিয়োগ করেছি তারা ময়লা আবর্জনা পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com