August 9, 2026, 8:37 am

কালিয়াকৈরে বাসা-বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ, কতৃপক্ষের উদাসীনতা

কালিয়াকৈরে বাসা-বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ, কতৃপক্ষের উদাসীনতা


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কামরাঙ্গাচালা, সফিপুর, জামতলা, ভান্নারা, বিশ্বাস পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বাসা বাড়ীতে সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ নিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি চন্দ্রা জোনাল অফিসের এক প্রকার অসাধু কর্মকর্তার যোগ সাজসে এ অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করছে বলেও অভিযোগ উঠেছে।খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার কামরাঙ্গাচালা, সফিপুর পশ্চিমপাড়া, উত্তরপাড়া, পল্লীবিদ্যূৎ, চন্দ্রা, মৌচাক, রাখালিয়াচালার বাসা বাড়ীতে এ অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। আবার সফিপুর, মৌচাক, চান্দরা, হরিন হাটি, রতন পুর এলাকায় অনেক বহুতল ভবনের মালিক একটি চুলার অনুমোদন নিয়ে অবৈধ ভাবে ১০-১৫টি চুলার সংযোগ নিয়ে বাসা বাড়ি ভাড়া দিচ্ছে। উপজেলার মৌচাক শিল্পাঞ্চলের কামরাঙ্গা চালা এলাকায় ২০১৩ সাল থেকে ওই এলাকায় ইউনুছ ভান্ডারী নামে গ্যাস জালিয়াত চক্রের সদস্য প্রতিটি গ্রাহকের কাছ থেকে ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেয়। এছাড়াও শুরু থেকে তিতাস গ্যাসের কিছু অসাদু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজসে প্রতি মাসে গ্যাসের বিল বাবদ টাকা আদায় কওে আসছে। সরেজমিনে গিয়ে ওই এলাকার আব্দুল আজিজ এর দুটি গ্যাসের চোলা, আলাউদ্দিনের ৪টি, রাজ্জাকের ৮টি, মজিবুর ২ টি, ইউনুছ ভান্ডারী ৬টিসহ দুই শতাধিক অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করে আসছে। জামতলা এলাকায় আবুল হোসেন এর পাঁচতলা বিশিষ্ট বাসাবাড়ীতে প্রতি তলায় পুরো অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ব্যবহার করা হচ্ছে। নাম প্রকাশে অনইচ্ছুক একাধীক ব্যক্তি জানান, কামারাঙ্গাচালা, সফিপুর, হাবিব পুর, রাখালিয়াচালা, চান্দরা এলাকায় গ্যাসের কর্মকর্তাদের যোগ সাজসে দীর্ঘ দিন ধরে অবৈধ গ্যাস চলছে। এ ছাড়া বাড়ীতেও পাচতলা বিশিষ্ট বিল্ডিংয়েও অবৈধ গ্যাস সংযোগ নিয়েছে। তবে ওই বাড়ীর মালিকরা দীর্ঘদিন ধরে চুরাই গ্যাস নিয়ে বাসাবাড়ীতে নিয়মিত ব্যবহার করছে।
বিভিন্ন এলাকার বৈধ গ্যাস ব্যবহারকারী গ্রাহকরা জানান, এলাকায় অনেক অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার কারণে বৈধ গ্যাস ব্যবহারকারীদের গ্যাস সংকটের কারনে মাঝে মধ্যেই চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এ সময় অবিলম্বে সকল অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করার দাবী করেন বৈধ গ্রাহকরা।তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানির চন্দ্রা জোনাল অফিসের ম্যানেজার মামুনুর রহমান জানান, উপজেলার যে সকল এলাকায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে তা অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে। এ রকম কোন এলাকার অবৈধ গ্যাস সংযোগের খবর পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com