August 9, 2026, 8:38 am
গাজীপুরের কালিয়াকৈরে থানার নবাগত ওসি সানোয়ার জাহান সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। শনিবার (৪ জুলাই) দুপুরে কালিয়াকৈর থানায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর থানা সার্কেল এএসপি আল মামুন, কালিয়াকৈরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মত বিনিময়সভায় কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ূব রানা, সাবেক সভাপতি আব্দুল আলীম, আরিফ হোসেন খোকন, সাবেক সাধারণ সম্পাদক এম তুষারী, প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, সাগর আহম্মেদ, সেলিম হোসেনসহ আরো অনেকেই। পরে থানার নবাগত ওসি সানোয়ার জাহান এক বক্তব্যে বলেন মাদক, দুর্নীতিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কাজ করার আমরা অঙ্গীকার বদ্ধ। এবং সেই সাথে সকল সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানান।