August 28, 2026, 12:08 pm
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় স্কুল ছাত্রী, অন্ত:স্বত্তা স্ত্রীসহ ৩ জনকে পিটিয়ে জখম করা হয়েছে। ৪ জুলাই সকাল ৯ টার দিকে টইটং ইউনিয়নের কেরনছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন: আবদুল মাজেদের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫), তার মেয়ে ৭ম শ্রেনীর স্কুল ছাত্রী হাদিছা বেগম (১৩), ৭ মাসের অন্ত:স্বত্তা মেয়ে মোবিন আরা (২৫)। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, ওই এলাকার আবদুল মাজেদের স্ত্রী হোসনে আরা বেগম ও একই এলাকার আছত আলীর পুত্র আবদু রহিম গংদের মধ্যে পাহাড়ী রিজার্ভ জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই সকালে আবদুল মাজেদের স্ত্রী হোসনে আরা বেগম গং তার নিজস্ব জায়গায় ঘিরা বেড়া ও চারা রোপন করতে গেলে একই গ্রামের আছত আলীর পুত্র আবদু রহিম গং বাধা প্রদান করে। এক পর্যায়ে আবদু রহিম, আবদুল গফুর, আবদুল শুক্কুরের স্ত্রী ছফুরা বেগম গং দা, লাঠি সোটা নিয়ে প্রতিপক্ষ হোসনে আরা গংদের উপর হামলা করে।
স্থানীয় মাবিয়া আক্তার, কাজল আক্তার, মাহামুদুল ইসলাম জানান, ওই জায়গা দীর্ঘদিন যাবৎ হোসনে আরা গং পরিচর্যা ও চারা রোপন করে ভোগ দখলে ছিল। ওই দিন সকালে জায়গা জবর দখলের মানসে মূলত আবদু রহিম গং এ হামলা করে। এ ব্যাপারে হোসনে আরা সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অভিযোগ দায়েরের প্রস্ততি নিচ্ছেন।