August 28, 2026, 12:36 pm
গাজীপুরের কালিয়াকৈরে দরবাড়িয়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে তাইয়েব হোসেন নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থী হলো, সাভার উপজেলার বাইদগাও এলাকার শোয়েব হোসেনের ছেলে তাইয়েব হোসেন(১৩)।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, সাভার উপজেলার বাইদগাও থেকে দুপুরে চার
বন্ধু মিলে কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায় গাজীখালি নদীতে গোসল করতে আসে।
পরে তারা চার বন্ধু নদীতে গোসল করতে পানিতে নামে। এরপরই কিছুক্ষণ গোসল করার পর
তাইয়েবকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখোজি করেন। এলাকাবাসীর খবর পেয়ে ফায়ার
সার্ভিসের কর্মীরা ও ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে তায়েবকে উদ্ধারের জন্য কাজ করছেন। নিখোঁজ শিক্ষার্থী সাভার উপজেলার কবিরপুরের একতা ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র । কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা কবিরুল আলম জানান, চার বন্ধু গোসল করতে নামে তিন বন্ধু পানির থেকে উঠলেও তাইয়েব আর উঠেনি । সে এখনো নিখোঁজ রয়েছে । তবে তাকে উদ্ধার করার জন্য কাজ চলছে।