August 9, 2026, 9:33 am
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর মৃধাবাড়ি এলাকায় বুধবার রাতে বিষ প্রয়োগ কওে পোনা মাছ মেওে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে ওই পুকুরে প্রায় এক লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে খামারের মালিক জানান।
এলাকাবাসী ও পুকুরের পরিবারের সদস্যরা জানান,উপজেলার কাঞ্চনপুর মৃধাবাড়ি এলাকায় কয়েক দিন আগে প্রায় এক লাখ টাকার মাছের পোনা ক্রয় করে ছেড়ে দেন ওই খামারে। বুধবার রাতের
কোন এক সময় ওই খামারে বিষ প্রয়োগ করে চলে যায় প্রতিপক্ষের লোকেরা। পরে বৃহস্পতিবার
ভোরে খামারে খাদ্য দিতে গেলে দেখতে পায় মাছের পোনাগুলো ভেসে উঠছে। এতে ওই খামারির
প্রায় এক লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খামারী মোঃ ইব্রাহিম মৃধা জানান, কয়েকদিন আগে প্রায় এক লাখ টাকার পোনা ছেড়েছি । কেবা কাহারা রাতে অন্ধকারে খামার বিষ প্রয়োগ করে আমার সর্বনাশ করেছে।গাজীপুর এসিপি এগ্রিসাইন লিঃ এর প্রতিনিধি ডাক্তার বিকাশ সরকার জানান, মাছগুলো ল্যাবে পরীক্ষা করলে বুঝা যাবে বিষ না অক্সিজেনের কারণে মারা গেছে।
কালিয়াকৈর উপজেলা সহকারী মৎস কর্মকর্তা মো.সলিমোল্লা জানান, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখছি।