August 9, 2026, 9:34 am
:গাজীপুরের কাশিমপুর থানার ৬নংওয়ার্ড এলাকায় মাল্টি ফ্যাবস গার্মেন্টস সংলগ্নে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম ফিরোজা খাতুন (৪৫)। নিহত ফিরোজা বেগম ময়মনসিংহের তারাকান্দা থানার বালা নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে সুরুজ মিয়ার স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে যানাযায়, বৃহস্পতিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে স্বামী সুরুজ মিয়া স্ত্রী ফিরোজা খাতুন কে পাথরের পুতা দিয়ে মাথায় আঘাত করলে এতে ফিরোজা খাতুন মারাত্নক ভাবে আহত হয় পরে এলাকাবাসী আহত অবস্থায় ফিরোজা বেগম কে উদ্ধার করে কোনাবাড়ি একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে রুগির অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।আহত ফিরোজা বেগম কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নাওজুরের কড্ডা এলাকায় আসলে এম্বুলেন্সে তার মৃত্যু হয়।
খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ এম্বোলেন্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
হত্যাকাণ্ডের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান।