August 9, 2026, 7:37 am
রিয়াজ উদ্দিন, পেকুয়া:
পেকুয়ায় উপজেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈকা সাহাদাতের উপস্থিতিতে উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্রগুলো বিতরণ করা হয়।
আসবাবপত্র পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল, পেকুয়া সরকারী জিএমসি উচ্চ বিদ্যালয়, শিলখালী উচ্চ বিদ্যালয়, মগনামা উচ্চ বিদ্যালয়, টইটং উচ্চ বিদ্যালয়, রাজাখালী ফৈয়জুনেচ্ছা উচ্চ বিদ্যালয়, বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, বারবাকিয়া হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়, পেকুয়া আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসা, বটতলি শফিকীয়া মাদ্রাসা, মগনামা শাহ রশিদিয়া আলিম মাদ্রাসা, মৌলভী বাজার ফারুকীয়া মাদ্রাসা, রাজাখালী বিইউআই ফাজিল মাদ্রাসা, রাজাখালী সুন্দরী পাড়া মেহেরুল উলুম দাখিল মাদ্রাসা।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান উসম্মেরন কুলসুম মিনু, ভাইস চেয়ারম্যান আজিজুলসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীগণ। বার্ষিক উন্নয়ন সহায়তা খাত (এডিবি)র অর্থ বরাদ্ধ থেকে উপজেলা পরিষদ এ কাজ বাস্তবায়ন করে। সুত্র জানায়, ২০১৯-২০ অর্থবছরের প্রকল্প বাস্তবায়ন থেকে সরকার অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মানোউন্নয়নের জন্য আসবাবপত্র সরবরাহ দেয়।