August 9, 2026, 8:55 am

পেকুয়ায় বসতঘর ভাংচুরের অভিযোগ

পেকুয়ায় বসতঘর ভাংচুরের অভিযোগ

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সবুজপাড়া এলাকায় বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৮ জুন রাত ১০ টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে ভূক্তভোগী কাচারীমোড়া এলাকার আবদু ছোবাহানের স্ত্রী হাজেরা বেগম বাদী হয়ে পেকুয়া থানায় অভিযোগ দায়ের করে।

অভিযোগ সুত্রে জানা যায়, কাচারী মোড়া এলাকার হাজেরা বেগমের মেয়ে তছলিমা বেগমের সাথে একই ইউনিয়নের সবুজপাড়া গ্রামের মৃত মাহমুদ হোছনের ছেলে আবুল হোছনের সাথে গত ২০ বছর আগে কাবিননামা মুলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তার সংসারে ২ টি ছেলে ও ১ টি মেয়ে রয়েছে। বিবাহের পর থেকে স্বামী ও স্ত্রীর সাথে বনিবনা চলছিল। গত ৩০-০৩-১০ ইং তারিখে বারবাকিয়া বনবিটের অধীনে রিজার্ভ জায়গা হতে আবদু সত্তারের ছেলে আবু ছালেক হতে ৩০০ টাকার নন জুড়িসিয়াল স্ট্যাম্পে ২০ কড়া জায়গা, ০৩-০৭-১৬ ইং তারিখে আবুল হোছনের স্ত্রী তছলিমা বেগম তিনশত টাকার স্ট্যাম্পের বিনিময়ে ১০ শতক জায়গা খরিদ করে ঘর নির্মাণ করে। এ দিকে ৮ জুন রাত ১০ টার দিকে বিবাদীগন বাদীর মেয়ে তছলিমা বেগমের বসতঘরে ঢুকে ঘরবাড়ি ভাংচুর করে। এমনকি লক্ষাধিক টাকার আসবাবপত্র ও গাছ লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে ইতিপূর্বে স্থানীয় চেয়ারম্যানের নিকট বিচার দায়ের করলেও কোন ধরনের সুরাহার না করে বিবাদীগন বাদীর বসতঘর জবর দখল করে রাখে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে বাদী হাজেরা বেগম পেকুয়া থানায় অভিযোগ দায়ের করে। এ দিকে অভিযুক্ত আবুল হোছন তার বক্তব্যে আমার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে জানান। আমার বিরুদ্ধে এমন অভিযোগ বার বার করে থাকে তারা। বিবাদীগন আমার কাছ থেকে কোন জায়গা পাবেনা। জায়গা পেলে তা বৈঠকে প্রমাণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com