August 9, 2026, 7:51 am

পেকুয়ায় পথের রাস্তার সীমানা বিরোধে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

পেকুয়ায় পথের রাস্তার সীমানা বিরোধে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে সীমানা বিরোধে একই পরিবারের ৩জনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক জখম করা হয়েছে। বুধবার (২৪জুন) সকাল ৮টার দিকে উজানটিয়া ইউপির সুতাচুরা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই এলাকার মৃত.আব্দু জাব্বারের ছেলে বেলাল উদ্দিন (৪০), ছেলে মিরাজ উদ্দিন (১৮) ও ছোট ভাই জালাল উদ্দিনের স্ত্রী মুবিনা আক্তার (২৯)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে বেলাল উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করা হয়েছে। আহতদের মাথা ও মুখে ধারালো অস্ত্রের মারাত্বক জখম রয়েছে।

স্থানীয়রা জানায়, মৃত,আব্দু জাব্বারের ছেলে কামাল উদ্দিন গং এর সাথে প্রতিবেশি মৃত,খুইল্যা মিয়ার ছেলে ছমি উদ্দিন গংদের পথের রাস্তার সীমানা নিয়ে বিরোধ রয়েছে। সকালে কামাল উদ্দিন রাস্তার সংস্কার কাজ করছিল। এ সময় ছমি উদ্দিন গং বাধা প্রদান করে। দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় ছমি উদ্দিন, তার ছেলে ইলিয়াস, আব্দু রহমান, হাবিবুর রহমান,আজিজুর রহমান ও শাকিল ধারালো কিরিচ ও লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে ৩জনকে আহত করে। প্রত্যক্ষদর্শী জাকের হোসেন, আরমান, সেতেরা বেগম, রিটা আক্তার ও খালেদা বেগম জানায়, পথের রাস্তার সীমানা নিয়ে দু’পক্ষের দীর্ঘ দিনের বিরোধ রয়েছে।

ইউপি চেয়ারম্যান রাস্তার সীমানা নির্ধারন করে দেয়। ছমি উদ্দিন গং ঝগাড়ে প্রকৃতির লোক। সকালে রাস্তায় কাজ করার সময় তাদের উপর হামলা করা হয়েছে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ কামরুল আজম জানায়, এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com