August 28, 2026, 1:52 pm
নিজস্ব প্রতিনিধি
করোনা ভাইরাস পরিস্থিতিতে মানুষের কল্যাণে সেবা প্রদানকারী চিকিৎসক, চিকিৎসক সহযোগী ও স্বেচ্ছাসেবকদের জন্য ২২ জুন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পানীয় প্রেরণ করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম এর তত্ত্বাবধাণে নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নিয়োজিত চিকিৎসক, স্বেচ্ছাসেবকদের এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত সিটি কনভেশন হল আইসোলেশন সেন্টারের কোভিড আক্রান্তদের সেবায় নিয়োজিত চিকিৎসক স্বেচ্ছাসেবকদের জন্য কোকাকোলা মিনারেল পানীয় প্রেরণ করা।
উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের প্রশিক্ষণ বিভাগীয় উপ প্রধান তানভীর আহমেদ চৌধুরী মাহিন।