August 9, 2026, 7:47 am

পেকুয়ায় মা ও ছেলেকে কুপিয়ে জখম

পেকুয়ায় মা ও ছেলেকে কুপিয়ে জখম

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় সদর ইউনিয়নের সিকদারপাড়া গ্রামে মা ও ছেলেকে কুপিয়ে জখম করল দুবৃর্ত্তরা। ২২ জুন (সোমবার) বেলা ১২ টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা মনছফা বেগম (৩৫), তার ছেলে চট্টগ্রাম কলেজের অর্থনীতি দ্বিতীয় বর্ষের ছাত্র মাশরাফি ছরওয়ার হিরণ (২২)। তাদেরকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত মনসফা বেগম জানান, আমি হাসপাতাল থেকে ডিউটি শেষ করে বাড়িতে আসি। এমনি সময়ে বসতভিটা সংক্রান্ত পূর্ব শত্রæতার জের ধরে একই এলাকার মৃত এছারুল হকের ছেলে নেজাম উর রহমান, তার স্ত্রী রোজিনা বেগম গং দা, কিরিচ, লোহার রড নিয়ে আমার ছেলে ও আমাকে হামলা করে। এ সময় আমার ছেলের মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমার আত্মীয় স্বজনরা এগিয়ে এসে আমাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তিনি আরো জানান, আমি ও আমার স্বামী ছরওয়ার উদ্দিন কোন দিন মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত নয়। এ ভাবে তারা অপপ্রচার করে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন করার কৌশলে লিপ্ত রয়েছে। বরং তারাই পার্শ্ববর্তী এক মহিলার যোগসাজসে এ ধরনের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তিনি প্রশাসন ও এলাকাবাসীকে উক্ত সংবাদে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন। এ দিকে ওই হামলার ঘটনায় প্রতিকার চেয়ে আমি পেকুয়া থানায় লিখিত এজাহার দায়ের করেছি। আমার ভাই পৈত্রিক সম্পত্তি না দেয়ার জন্য এ সমস্ত কল্পকাহিনী ও হামলার ঘটনা ঘটাচ্ছে।

পেকুয়া থানার ওসি কামরুল আজম জানান, এজাহার পেয়েছি। ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com