August 9, 2026, 8:53 am
গিয়াস উদ্দিন সিকদার
নবনির্মিত রেল লাইনে কালভার্ট স্থাপন ও ইদানীং সাহারবিল ৩নং ওয়ার্ডে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া এলাকা পরিদর্শন এবং পানি নিস্কাশন কল্পে স্থানীয় চেয়ারম্যান মহসিন বাবুলের মিথ্যাচার দেখে রীতিমত অবাক হই।
৩নং ওয়ার্ডের বাসিন্দা ও আমার ফেসবুক বন্ধুরা অবশ্যই অবগত আছেন যে,বিগত ২৮ মে আমি নিজে এলাকাবাসিদের নিয়ে নবনির্মিত রেল-লাইনে গণজমায়েত করে অবস্থান কর্মসূচি পালন করি।
যেহেতু আগের দিন সামান্য বৃষ্টিতেও তখন মানুষের ঘরবাড়ি ডুবে গিয়েছিল। গরীব কৃষকদের ফসলি জমি পানিতে তলিয়ে গিয়েছিল। এই কারণে আমি সবাইকে নিয়ে লাইভে এসে কালভার্ট স্থাপনের জোর দাবী জানিয়েছিলাম।
তার পরিপ্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ সাময়িকভাবে একটি নালা কেটে দিয়েছিল।গত ১৬,১৭ই জুন আবার প্রবল বৃষ্টি হওয়ায় শাহারবিলের নিম্নাঞ্চল ১,২,৩ নং ওয়ার্ড, বিশেষ করে ৩ নং ওয়ার্ড আব্দুল জব্বর শিকদার পাড়া আবারো পানিতে তলিয়ে যায়। আমি খবর পেয়ে সাথে সাথে ইঞ্জিনিয়ার জাফর ও ইঞ্জিনিয়ার অর্জুনকে ফোন করে জানিয়ে দিই সাথে সাথে তিনারা নালাটি পুনঃখনন করে দ্রুত পানি নিস্কাশনের ব্যবস্থা করে দেন।
আমি স্থানীয় মেম্বার শহীদুলকে ফোন করলে তিনি তার অসুস্থতার কারণে যেতে পারবেন না বলে জানিয়েছেন। এলাকার কোন মেম্বার, চেয়ারম্যান, পানি নিষ্কাশনের জন্য জরুরি ভিত্তিতে কোন ব্যবস্থা নেয়নি। প্লাবিত এলাকা পরিদর্শনেও আসে নি। গতকাল ইউটিউব চ্যানেল কোহেলি য়া টিভির লাইভ অনুষ্ঠানে এলাকার কয়েকজন এ ব্যাপারে চেয়ারম্যান সাহেবকে প্রশ্ন করলে তিনি মিথ্যার আশ্রয় নেন। এবং ৩ নং ওয়ার্ড পরিদর্শনে যান বলেও দাবি করেন। প
রিচালক এলাকার লোক যাননি বললে তিনি বলেন,যারা নির্বাচনে বিরুধীতা করেছে তারা বলবেই বলে উড়িয়ে দেন। তিনি একজন জনপ্রতিনিধি হয়ে কার্যকর কোন ব্যবস্থা নিতে না পারলে তাহলে জনগণের কি অবস্থা হবে ? চলতি বর্ষা মৌসুমে আর কয়বার প্লাবিত হয় তার কোন হিসেব নেই। তাই শীঘ্রই বড় আকারে কালভার্ট স্থাপন করতে যথাযথ সহযোগিতার জন্য স্থানীয় চেয়ারম্যান মহসিন বাবুল সাহেবকে ব্যবস্থা নেয়ার জোর দাবী জানাচ্ছি।