August 9, 2026, 8:53 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের হরিণাফাঁড়ি এলাকায় বসতভিটার জায়গা জবর দখলের পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ওই এলাকায় মৃত আকবর আহমদের পুত্র মো: ইলিয়াস ও তার ভাই ফেরদৌস আহমদের মধ্যে দীর্ঘদিন ধরে বসতভিটার বিরোধ চলে আসছিল। ভূক্তভোগী মো: ইলিয়াস জানান, আমার পিতার মৃত আকবর আহমদের পরিবারে আমরা ৭ ভাই ও ২ বোন। সকলের জন্য বসতভিটার জায়গা রয়েছে ১ একর। এর মধ্যে চাষাবাদের উপযোগী নাল জমি ও পুকুর রয়েছে। ভাগাভাগিতে বসতভিটার জায়গা পায় প্রতি ভাই ১২ শতক করে। বসতভিটার উত্তর পার্শ্বে ৩ ভাই ও দক্ষিন পার্শ্বে ৪ ভাই অবস্থান করে। মাঝখানে পথের জায়গা রয়েছে। তিনি আরো জানান, বিগত ০১-০২-২০১১ ইং ওই ফেরদৌস আহমদের নিজস্ব বসতভিটার জায়গা তার ভাই ফজল করিমকে পৃথকভাবে সাব কবলা ও না দাবী দিয়ে নি:স্বত্তবান হয়ে যায়। এ দিকে কয়েক দিনের প্রবল বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় আমাদের বসতভিটার উঠান পানিতে ডুবে যায়। আমার ঘরের দরজার সম্মুখে উঠানে ময়লা আবর্জনামুক্ত থাকার জন্য নেট জাল দিয়ে রক্ষা করি। কিন্তু আমার ভাই ফেরদৌস আহমদ পথ বন্ধ করে দিয়েছি মর্মে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে ফেইসবুকে প্রচার করে। অথচ নেট জালের পশ্চিম ও দক্ষিনদিকে চলাচলের জন্য পথ রাখা হয়েছে। উক্ত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য ভূক্তভোগী ইলিয়াস এলাকাবাসী ও প্রশাসনকে অনুরোধ জানান। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বসতভিটার অবস্থান রত মো: ইদ্রিসের স্ত্রী রুবি আক্তার, মো: মফিজুর রহমানের স্ত্রী রাবেয়া বসরী জানান, ফেরদৌস আহমদের পরিবারের চলাচলের পথ বন্ধ করা হয়নি। এ নিয়ে কোন ধরনের ঝগড়াও হয়নি। ইদ্রিসের পুত্র আনোয়ারুল উলুম মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্র আবু হানিফ জানান, চলাচলের পথ দিয়ে তাদেরকে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। এ দিকে ইলিয়াস জানান, ওই ফেরদৌস আহমদ জায়গা সাবকবলা ও না দাবী দিয়েছে ফজল করিমকে । কিন্তু সে আমার সাথে ঝগড়া করে।
.