August 9, 2026, 8:53 am

পেকুয়ায় উজানটিয়ায় ৭৮৮ জন জেলেকে মানবিক সহায়তায় চাল বিলি

পেকুয়ায় উজানটিয়ায় ৭৮৮ জন জেলেকে মানবিক সহায়তায় চাল বিলি

রিয়াজ উদ্দিন ,পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় উজানটিয়া ইউনিয়নে ৭৮৮ জন জেলেকে চাল বিলি করা হয়েছে। মানবিক সহায়তার আওতায় সরকার হতদরিদ্র জেলেকে সরকারী খাদ্য শস্য সরবরাহ দিয়েছেন। প্রত্যেক জেলেকে ৫৬ কেজি হারে ওই ইউনিয়নে ৭৮৮ জনকে ৪৪.১২৮ মে.টন মানবিক সহায়তা হিসেবে বিশেষ ভিজিএফ খাদ্য সহায়তার আওতায় এ সব চাল বিলি করা হয়েছে।

শনিবার (২০জুন) সকাল ১০ টার দিকে উজানটিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ভিজিএফ চাল বিলির কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন উজানটিয়া ইউপির চেয়ারম্যান এম,শহিদুল ইসলাম চৌধুরী। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরন করে এসব চাল বিলির উদ্যোগ নেয়া হয়েছে।

উপকারভোগিরা সকাল থেকে চাল নিতে পরিষদ কার্যালয়ে জড়ো হন। বৈরি আবহাওয়ার মধ্যেও সুশৃংখলভাবে সারিবদ্ধ হয়ে দাড়িয়ে চাল নিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের প্রতিনিধি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যসহকারী সাইদুল ইসলাম, ইউপি সচিব মোজাহের আহমদ, ইউপির প্যানেল চেয়ারম্যান শাহজামাল, সদস্য আবদু রহিম, ছিদ্দিক আহমদ, জয়নাল আবদীন হাজারী, আহসান হাবিব, ওসমান গণি, জিয়াউল হক সিকদার, সাইফুল ইসলাম, পারভীন আক্তার, রাহেলা মর্তুজা, দিলসাদ খানম, আজিজুল হক, চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর আলম, উদ্যোক্তা রোবেল প্রমুখ।

ইউপির চেয়ারম্যান এম, শহিদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, আমার উজানটিয়া ইউনিয়নের জন্য ৪৪.১২৮ মে.টন চাল বরাদ্ধ দিয়েছেন। সাগরে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। মৎস্য অভায়রণ্য ও প্রজনন সক্ষমতার জন্য সরকার সারা দেশে সাগরে মাছ ধরা নিষিদ্ধ করেছেন। জীবিকায়নের জন্য বেকার প্রান্তিক জেলেদের জন্য সরকার মানবিক সহায়তার আওতায় বিশেষ ভিজিএফ এর চাল বিতরন করছি। আমার ইউনিয়নে ৭৮৮ জন জেলেকে এ চাল দেয়া হচ্ছে। প্রত্যেক জেলেকে ৫৬ কেজি চাল দিচ্ছি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com