August 9, 2026, 9:58 am

চকরিয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক পদ্মলোচন বড়ুয়া

চকরিয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক পদ্মলোচন বড়ুয়া

এম, রিদুয়ানুল হক, চকরিয়াঃ
চকরিয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন একই কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক পদ্মলোচন বড়ুয়া।

আজ ১৮ জুন (বৃস্পতিবার) বর্তমান অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন অবসরে গ্রহণ করেছেন। তাঁর কাছ থেকে নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বভার গ্রহন করেন অধ্যাপক পদ্মলোচন বড়ুয়া।

১৯৬৩ সালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলাস্থ শিলক ইউনিয়নের সম্ভ্রান্ত এক বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন অধ্যাপক পদ্ম লোচন বড়ুয়া। তাঁর পিতা- পুলিন বিহারী বড়ুয়া ও মাতা- আলপনা বড়ুয়া। ১০ ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

পারিবারিক জীবনে স্ত্রী ও দুই পুত্র সন্তানের জনক। বড় ছেলে ঢাকা কলেজে এবং ছোট ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

তাঁর শিক্ষাজীবন
১৯৭৮ সালে এস আর শিলক হাই স্কুল হতে এসএসসি, ১৯৮০ সালে রাঙ্গুনিয়া কলেজ হতে এইচএসসি, ১৯৮৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে বিএ অনার্স (বাংলা), একই বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৪ সালে এমএ (বাংলা) এবং ১৯৮৭ সাালে এমএ (প্রাচ্য -ভাষা পালি) ডিগ্রী অর্জন করেন।

মাস্টার ট্রেইনার : জাতীয় শিক্ষাক্রম ও সৃজনশীল পাঠ্যসূচি।

প্রধান পরীক্ষক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রাম।

শিক্ষকতা : প্রতিষ্ঠাতা শিক্ষক, এম শাহ আলম চৌধুরী কলেজ, রাঙ্গুনিয়া।

প্রভাষক, রাঙ্গুনিয়া কলেজ, রাঙ্গুনিয়া।

১৯৮৮ সালে চকরিয়া কলেজে বাংলা অধ্যাপক পদে যোগদান করে অদ্যবধি বাংলা বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন।

শিক্ষাক্ষেত্রে বিশেষ সন্মাননা : ২০০৫ সালে চকরিয়া উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক

২০১৮ সালে উপজেলা ও জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক

২০১৯ সাললে পুনরায় উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক।

তাঁর প্রকাশিত প্রবন্ধগ্রন্থঃ ‘প্রতিভাস প্রতিক্ষণ’

তিনি সকলের আশির্বাদ ও সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com