September 20, 2026, 6:14 am
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান জামে মসজিদে শুক্রবার বিকেলে করোনায় আক্রান্ত
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপির রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। মৌচাক ইউপি যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মোশারফ হোসেনের আয়োজিত মিলাদ মাহফিলে সভাপতি করেন। এসময় আলোচনায় সভায় মন্ত্রীর জন্য দোয়া চেয়ে বক্তৃতা করেন, মৌচাক ইউপি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জালাল উদ্দিন, সাইফুল ইসলাম, আমজাদ হোসেন, আনিছুর রহমান, মান্নান বয়াতি, নিয়ত আলী,
সাহিদুর রহমান সোহাগ, মজিবুর রহমান প্রমুখ। পওে এলাকার ত্রিশটি মসজিদের ইমাম, স্থানীয় এলাকাবাসী এ দোয়া অনুষ্ঠানে যোগ দেন। পরে মন্ত্রীর জন্য দোয়া পরিচালনা করেন, সফিপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা শেখ সাদি।