August 9, 2026, 8:53 am
দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের দেলদুয়ারে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই এলাকার নাসির গ্লাস ইন্ডাষ্ট্রির দক্ষিণ পাশের জমিতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। Ad by Valueimpression
দেলুয়ার থানার উপপরিদর্শক মনোয়ার হোসেন জানান, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। লাশটি কাপড়ে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সৎকার করতে না পেড়ে রাতের কোন এক সময় লাশটি ওই স্থানে ফেলে রাখা হয়েছে।