August 9, 2026, 7:51 am
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নিজ ঘর থেকে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার ইসলামপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ছাত্রীর নাম আঞ্জু খাতুন। সে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের মুক্তিযোদ্ধা জাবেদ মণ্ডলের মেয়ে এবং নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আঞ্জু খাতুন শুক্রবার সন্ধ্যায় নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরে পরিবারের লোকজন তার শয়ন ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে আঞ্জু খাতুনের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।
এ ব্যাপারে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) তাজরুল ইসলাম সরকার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।