August 31, 2026, 10:37 am
সেনবাগ সংবাদদাতা
নোয়াখালীর সেনবাগে দশ বখাটে মিলে বিশ বছর বয়সী এক প্রতিবন্ধী মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে কবরস্থানে আটকে রেখে গণধর্ষণ করেছে বলে অভেোযগ উঠেছে। শুক্রবার দুপুরে এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা জেলহাজতে পাঠানো হয়ছে। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেনবাগ থানা পুলিশ ২ ধর্ষণকারীকে আটক করে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা হোসনেআরা বৃহস্পতিবার রাতে ১০ জনকে আসামি করে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন।
আটককৃতরা হলেন, অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর হাজী বাড়ির আবু তাহের হাবিলদারের ছেলে মো: ফারুক (২৫) ও ভাট বাড়ির জলিলের ছেলে ফাহিম (২২) ।
গত শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে অর্জুনতলা ইউনিয়নের ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামের শেষ প্রান্তের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তা থেকে এক প্রতিবন্ধী যুবতিকে তুলে নিয়ে যায়। পাশের বারিক সরকারের কবরস্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা।
অভিযোগ সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর হাজী বাড়ির আবু তাহের হাবিলদারের ছেলে ফারুকে নেতৃত্বে একই গ্রামের ভাট বাড়ির জলিলের ছেলে ফাহিম ও তাদের আরো ৮ সাঙ্গপাঙ্গ মিলে মেয়েটিকে ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে। পরে ধর্ষণ শেষে নানান ধরণের হুমকি দিয়ে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেয় তারা। মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি অবগত করলে ওই ভুক্তভোগীর মা এলাকাবাসীর সহযোগিতায় ঘটনার ৪ দিন পর থানায় মামলা দায়ের করেন।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, এ ঘটনায় পুলিশ ২ ধর্ষককে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ জোর তৎপরতা অব্যহত রেখেছে।