August 9, 2026, 11:42 am

চকরিয়ার “রেডজোনে” লকডাউন নিশ্চিতে স্বেচ্ছাসেবকের কার্যক্রম অব্যাহত রেখেছে চকরিয়া উপজেলা ছাত্রলীগ

চকরিয়ার “রেডজোনে” লকডাউন নিশ্চিতে স্বেচ্ছাসেবকের কার্যক্রম অব্যাহত রেখেছে চকরিয়া উপজেলা ছাত্রলীগ

এম, রিদুয়ানুল হক, নিজস্ব প্রতিবেদক

চকরিয়ার রেডজোন চকরিয়া পৌরসভায় আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি এবার স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে চকরিয়া উপজেলা ছাত্রলীগ। শুক্রবার ১২জুন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসেন সজীবের নেতৃত্বে স্বেচ্ছাসেবকের একটি দল দিনভর পৌরশহরের চিরিঙ্গাকে করোনা পরিস্থিতির ভয়াবহতা থেকে জনসাধারণকে সুরক্ষিত করার চেষ্টা চালিয়েছে। করোনার বিস্তৃতি সম্পর্কে ব্যবসায়ী ও যানবাহনের চালকদের বুঝানো হয়েছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এর সংক্রমণ রোধকল্পে সকলকে এগিয়ে আসার আহবানও জানানো হয়েছে আকিতের নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবকের এ টিম থেকে।
এব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসেন সজীব বলেন, উপজেলা প্রশাসন চকরিয়া পৌরসভাকে করোনা রেডজোন হিসেবে ঘোষণা করেছে। তারপরও কিছু ব্যবসায়ী, টমটম চালক,রিকশাওয়ালা প্রশাসনের নির্দেশ অমান্য করে বের হয়েছেন। আবার কিছু মানুষ নানা অজুহাতে অযথা রাস্তায় ঘোরাফেরা করছে। তাদেরকে আমরা চকরিয়া উপজেলা ছাত্রলীগ প্রশাসনের নির্দেশে দ্বিতীয় দিনের মত ভাল ব্যবহার দিয়ে, বুঝিয়ে, মিনতি করে ঘরে ফেরানোর চেষ্টা করছি। যারা দোকান খোলা রেখেছেন তাদের দোকান বন্ধ করার ব্যবস্থা করেছি। তাছাড়া চকরিয়া কোরক বিদ্যাপীঠ থেকে শুরু করে গার্লস স্কুল রোড, কাঁচাবাজার রোড, ওয়াপদা রোড, হাসপাতাল রোড, থানা রাস্তার মাথা,বাস টার্মিনাল পর্যন্ত বিভিন্ন টীমে বিভক্ত হয়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে চকরিয়া উপজেলা ছাত্রলীগ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com