August 9, 2026, 10:28 am

চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান

চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান

এম, রিদুয়ানুল হক, চকরিয়া

কক্সবাজারের চকরিয়ায় সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে পৌরসভার রেড জোন এলাকায় ১৫,৫০০ টাকা অর্থদন্ড ও একটি দোকান সিলগালা করা হয়েছে। 

আজ ০৯ জুন বিকাল ৪.০০ ঘটিকা হতে ৭.০০ ঘটিকা পর্যন্ত করোনা সংক্রমণ এর বিস্তার রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ। 

এসময় সরকারি বিধিনিষেধ অমান্য করায় পৌরসভা এলাকায় বেশকিছু টমটম, সিএনজি, অটোরিকশা আটক করা হয়। 

ইউএন তাবরীজ বলেন- চকরিয়ায় সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে পৌরসভার রেড জোন এলাকায় ১৫,৫০০ টাকা অর্থদন্ড ও একটি দোকান সিলগালা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান। 

এসময় একদল পুলিশ, আনসার ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান এরশাদুল হক উপস্হিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com