August 9, 2026, 10:30 am

কালিয়াকৈরে মহাসড়কে চাঁদাবাজি বন্ধে পুলিশ ও শ্রমিক মতবিনিময় সভা

কালিয়াকৈরে মহাসড়কে চাঁদাবাজি বন্ধে পুলিশ ও শ্রমিক মতবিনিময় সভা


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সোমবার বিকেলে সালনা ( কোনাবাড়ী) হাইওয়ে পুলিশের উদ্যোগে মহাসড়কে চাঁদাবাজি বন্ধে পুলিশ-শ্রমিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সালনা ( কোনাবাড়ী) হাইওয়ে থানার ওসি জনাব জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা রাখেন গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার আলী আহমদ খান, হাইওয়ের সহকারী পুলিশ সুপার

আব্দুল কাদের জিলানী,শ্রমিক নেতা হুমায়ুন কবীর খান, সুলতান আহম্দ সরকার প্রমুখ।মত বিনিময় সভায় শতাধিক পরিবহণ শ্রমিক ও শ্রমিক নেতা এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তারা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এ সময় পুলিশ সুপার আহমদ আলী খান হুঁশিয়ারি করে বলেন গাজীপুরে পরিবহন খাদে কেউ এক টাকা চাঁদাবাজি করলে বাংলার মাটিতে তার জায়গা হবে না

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com