August 9, 2026, 9:33 am
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে শুক্রবার সকালে সোহাগ হোসেন (৪০) নামেরএক এক হাজতীর মৃত্যু হয়েছে।নিহত হলেন- মাদারীপুরের কালকিনি থানার লক্ষীপুর পক্ষীর“ এলাকার আব্দুল মাজেদের ছেলে সরোয়ার ওরফে সোহাগ (৪০)। তার হাজতি নং ৪১০৩/১৯।অসুস্থ্য অবস্থায় তাকে সকাল১১ টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, সকাল সাড়ে ৯টার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে হাজতি সরোয়ার ওরফে সোহাগ। এসময় তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এক পর্যায়ে তার অবস্থার অবনতি হলে বেলা ১১ টার দিকে তাকে টঙ্গীর
শহীদ আহসান উল-াহ মাষ্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এসময় চিকিৎসক সরোয়ার ওরফে সোহাগকে মৃত ঘোষণা করেন। তিনি লালবাগ থানায় মাদক মামলায় গত বছরের অক্টোবর মাস থেকে এ কারাগারে বন্দী ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।