August 5, 2026, 3:49 pm

কালিয়াকৈরে অপহৃত যুবক উদ্ধার, আটক-৪

কালিয়াকৈরে অপহৃত যুবক উদ্ধার, আটক-৪


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক আইস মার্কেট এলাকা থেকে বুধরাব রাতে পুলিশ
অপহৃত সজিবকে (২৩) উদ্ধার করেছেন। অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ চার অপহরণকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, কালিয়াকৈর উপজেলার চান্দরা এলাকার
শাহ আলমের ছেলে শাকিল হোসেন (২২), একই উপজেলার আড়াবাড়ী গ্রামে হাবিবুর রহমানের
ছেলে মোঃ রাব্বি (২৩), একই উপজেলা চান্দরা গ্রামের সিকান্দার মোড়লের ছেলে সৌরভ
হোসেন (২২), গাজীপুরের বাসন থানার কড্ডা এলাকার আব্দুস কদ্দুসের ছেলে আকবর হোসেন
(২৫)। অপহৃতকে উদ্ধারের সময় আরো ৬-৭জন অপহরণকারী পালিয়ে যায় বলে পুলিশ জানান।
এঘটনায় অপহৃতের বাবা সফিকুল ইসলাম বাদী হয়ে আটজনের নাম উল্লেখ্য করে আরো অজ্ঞাত
৪-৫জনের নামে মামলা দায়ের করেন।
পুলিশ ও অপহৃতের পরিবার জানান, গত ২জুন রাতে অপহরণকারীরা হাবিবপুর গ্রামের বাসা থেকে
সজিবকে অপহরণ করে নেয়। পরে অপহরণকারীরা তার বাবার মোবাইল নম্বরে মুক্তিপণের জন্য এক লাখ
টাকা দাবী করে। পরে সজিবের বাবা সফিকুল ইসলামসহ কয়েকজন গ্রামবাসী সুকৌশলে
বিষয়টি মৌচাক পুলিশ ফাঁড়ীর কর্মকতার্দের জানান। পরে পুলিশ একই এলাকার আইস মার্কেট এলাকা থেকে অপহৃত যুবক সজিবকে উদ্ধার করেন। এসময় পুলিশ চার অপহরণকারীকে গ্রেফতার করেন।
মৌচাক পুলিশ ফাঁড়ীর এসআই রনি কুমার জানান, অপহরণের সাথে জড়িত অন্য আসামীদের
গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com