August 24, 2026, 9:31 pm
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাবিবপুর
এলাকায় বুধবার রাতে স্ত্রী নুরমনিকে হত্যার
অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় জিজ্ঞাসাবাদেও
জন্য পুলিশ স্বামী রাকিব হোসেনকে আটক
করেছে।
নিহত নুরমনি (২০) হলো কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী গ্রামের মোঃ দুলাল দেওয়ানের মেয়ে। পুলিশ ও নিহতের পরিবার জানান, গত তিন বছর আগে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তালুকচর দোয়ানী গ্রামের আলমগীর হোসেনের ছেলে প্রেম করে নুরমনিকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন
যেতে না যেতেই পারিবারিক অশান্তি চলে। পারিবারিক অশান্তির জের ধরে বুধবার রাতে নুরমনিকে শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে
প্রতিবেশিরা নুরমনিকে উদ্ধার করে সফিপুর
মডার্ন হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ খবর
পেয়ে সফিপুর এলাকা থেকে একটি এ্যাম্বুলেন্স
থেকে নিহতের লাশ উদ্ধার করেন। পরে হাবিবপুর
এলাকায় অভিযান চালিয়ে স্বামী রাকিব হোসেনকে
গ্রেফতার করেন।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।কালিয়াকৈর থানার এসআই মাহবুব হোসাইন বলেন, নিহতের স্বামী রাকিব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া ময়নাতদন্তের রির্পোটের পর নিহতের মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।