August 28, 2026, 12:08 pm

বৃহস্পতিবারেই পুরো জেলাকে করোনার ৩টি জোনে বিভক্ত করা হবে : ডিসি কামাল হোসেন

বৃহস্পতিবারেই পুরো জেলাকে করোনার ৩টি জোনে বিভক্ত করা হবে : ডিসি কামাল হোসেন

কক্সবাজার প্রতিনিধি

করোনা ভাইরাস সংক্রামণের সংখ্যার উপর ভিত্তি করেই কক্সবাজার পুরো জেলাকে ৩টি জোনে বিভক্ত করা হচ্ছে। আগামী বৃহস্পতিবার ৪জুনের মধ্যে এ কাজ সম্পন্ন করা হবে। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, গত ১জুন থেকে জেলার ৮টি উপজেলায় ইউনিয়নভিত্তিক এবং ৪টি পৌরসভায় ওয়ার্ড ভিত্তিক করোনা সংক্রমণের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। পরিসংখ্যানে যে ইউনিয়ন বা ওয়ার্ড বেশী সংক্রামিত হয়েছে, সংক্রামণের আধিক্য রয়েছে বলে তথ্য পাওয়া যাবে সেগুলোকে “রেড জোন” বা লাল চিহ্নিত এলাকা, যে ইউনিয়ন বা ওয়ার্ড মাঝারী পর্যায়ে সংক্রামিত হয়েছে বলে তথ্য পাওয়া যাবে সেগুলোকে ” ইয়েলো জোন” বা হলুদ চিহ্নিত এলাকা এবং যে ইউনিয়ন বা ওয়ার্ডে করোনা একেবারে সংক্রামিত হয়নি সেগুলোকে নিরাপদ রাখতে “গ্রীণ জোন” বা হলুদ চিহ্নিত এলাকা হিসাবে বিভক্ত করা হবে।

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, যে ইউনিয়ন বা ওয়ার্ড ‘রেড জোন’ হিসাবে চিহ্নিত করা হবে, সে সব এলাকা থেকে কোন লোক বাহির ও প্রবেশ করতে পারবেন না। এলাকাটি সম্পুর্ন অবরুদ্ধ থাকবে। যে ইউনিয়ন বা ওয়ার্ড ‘ইয়েলো জোন’ চিহ্নিত করা হবে সেসব এলাকা সবকিছু সীমিত আকারে চলবে। আর যে ইউনিয়ন বা ওয়ার্ড ‘গ্রীণ জোন’ হিসাবে চিহ্নিত করা হবে সেখানে সরকারি স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে অন্যান্য নির্দেশনা মতো প্রায় স্বাভাবিক জীবনযাত্রা থাকবে।

কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন আরো বলেন, ৩জুনের মধ্যে জেলার সম্পূর্ণ তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ সম্পন্ন করা হবে এবং ৪জুন বৃহস্পতিবারের মধ্যে পুরো কক্সবাজার জেলাকে উল্লেখিত ৩টি পৃথক জোনে বিভক্ত করা হবে। তিনি এ বিষয়ে প্রয়োজন হলে গণবিজ্ঞপ্তি জারী করা হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com