August 9, 2026, 7:38 am

কোনাবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক

কোনাবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক

 

গাজীপুর নগরের কোনাবাড়ী এলাকা থেকে ইয়াবাসহ কয়েকজন যুবককে আটক করেছে জিএমপি পুলিশ। শুক্রবার (২৯ মে)  দুপুরের দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের পরিচয় এখনো জানা যায় নি। 

বিশ্বাস্ত সূত্রে জানা গেছে, কোনাবাড়ী থানাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতরা ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশে গাজীপুরে নিয়ে আসছিল।

জিএমপি’র কোনাবাড়ী থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হবে

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com